Voicephere

মনের সুরটা গুনগুন করুন। শুনুন পুরো ব্যান্ডের সাথে।

গোসলের সময়, হাঁটতে হাঁটতে, ঘুমিয়ে পড়ার ঠিক আগে, হঠাৎ একটা সুর মনে আসে। গিটার বা পিয়ানো বাজাতে পারেন না, তাই সেটা আস্তে আস্তে হারিয়ে যায়। Voicephere হলো সেই সঙ্গতকার, যাকে আপনি কখনো পাশে পাননি: একবার গেয়ে শোনান, সে কর্ড খুঁজে নিয়ে আপনার সাথে বাজাবে।

যে মুহূর্তে আসে, সে মুহূর্তেই ধরে রাখুন

টেম্পো ঠিক করুন, হেডফোন পরুন আর মেট্রোনোমের সাথে গান। আপনার কণ্ঠ ঠিক যেভাবে গেয়েছেন, সেভাবেই থেকে যায়।

কর্ড চলে আপনার সুরের পিছু পিছু

Voicephere আপনার গানের পিচ শোনে আর প্রতিটি বারের জন্য একটি কর্ড বেছে নেয়। যেকোনো কর্ড বদলাতে চাইলে শুধু একটা ট্যাপ।

আপনার কণ্ঠ ঘিরে একটা পুরো ব্যান্ড

অ্যাকুস্টিক ব্যালাড বা পিয়ানো পপ সঙ্গতে নিজের সুর শুনুন, তারপর ডেমোটা শেয়ার করুন।

লেখার দুটি উপায়

সুর দিয়ে শুরু করুন

আগে মনে যা আছে তা গেয়ে ফেলুন। তারপর Voicephere কর্ড আর ব্যান্ড যোগ করে দেয়।

কর্ড দিয়ে শুরু করুন

একটি স্কেল আর 100টি কর্ড প্রোগ্রেশনের একটি বেছে নিন। ব্যান্ড সেটা বাজায়, আর আপনি তার ওপর নতুন সুর গেয়ে যান।

গাইড পড়ুন →

সাহায্য দরকার?

আমাদের লিখুন, আমরা আপনাকে উত্তর দেব।